
প্রিয় প্রশিক্ষনার্থী
শুভ সকাল
নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন (NDKA)-এর সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি।
আসসালামু আলাইকুম / আদাব
অতীব জরুরি নির্দেশনা (শৃঙ্খলা নীতিমালা):
পোশাক ও পরিচ্ছন্নতা
১ কোনো খেলোয়াড় গেঞ্জি বা অশালীন পোশাক পরে ক্লাসে আসতে পারবে না।
২️নির্ধারিত কারাতে ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।
৩️ হাত-পায়ের নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে।
৪️ পোশাক, হাতের লেখা, কিক-পাঞ্চ—সব কিছু পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে হবে।
মোবাইল ও মিডিয়া ব্যবহার
৫️ ক্লাসে প্রবেশের আগে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
৬️ অনুমতি ছাড়া ভিডিও, টিকটক বা ফেসবুকে কোনো পোস্ট করা যাবে না (NDKA অনুমতি আবশ্যক)।
৭️ ক্লাস চলাকালীন অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করলে তা জব্দ করা হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য অফিসে সংরক্ষণ করা হবে।
আচরণ ও শৃঙ্খলা
৮️ কারো সাথে মারামারি, খারাপ ব্যবহার বা অসদাচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে আত্মরক্ষার প্রয়োজনে নিজেকে রক্ষা করার অনুমতি রয়েছে।
৯️ ছোট-বড় সবাইকে সম্মান করতে হবে এবং দেখামাত্র সালাম/আদাব দিতে হবে।
কোচ/সেনসির নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
১️১️সময়ানুবর্তিতা বজায় রাখতে হবে—ক্লাসে সময়মতো উপস্থিত হওয়া বাধ্যতামূলক।
জীবনযাপন ও নৈতিকতা
১️২️ সকল প্রকার মাদক ও নেশা থেকে দূরে থাকতে হবে।
১️৩️ রাত ১১টার মধ্যে ঘুমানো এবং ফজরের আগে জাগার অভ্যাস গড়ে তুলতে হবে।
১️৪️পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং সুস্থ জীবনযাপন করতে হবে।
১️৫️ নিজের ধর্মীয় মূল্যবোধ অন্তরে ধারণ ও পালন করতে হবে।
পরিবার ও সামাজিক দায়িত্ব
১️৬️ মা-বাবার কথা শ্রদ্ধার সাথে পালন করতে হবে।
১️৭️ বাবা-মা বা সেনসির অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠানে (জন্মদিন/বিয়ে/অন্যান্য) অংশগ্রহণ করা যাবে না।
১️৮️অযথা বাইরে ঘোরাঘুরি পরিহার করতে হবে।
শিক্ষা ও উন্নয়ন
১️৯️পড়াশোনা ও খেলাধুলার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে।
২️০️ মনে রাখবে—NDKA তোমাদের সাফল্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।
সঠিক দিকনির্দেশনায় তোমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে পারবে।
কোথাও ভ্রমণ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে প্রতিষ্ঠানের মাধ্যমেই অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।
সতর্কবার্তা:
উপরোক্ত সকল নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় প্রয়োজন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি বহিষ্কারও করা হতে পারে।
— — —
তোমাদের বিশ্বস্ত ও প্রিয় সেনসি
রুপু আহমদ
নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশন কোচ
AKF | BKF
